আল মাবরুরঃ
”হাজীগন আল্লাহর মেহমান, তাঁদের সেবাই আমাদের গৌরব”। সম্মানিত হাজী সাহেবানদের খেদমতের মনোবৃত্তি নিয়েই আমরা আল মাবরুর হজ¦ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিঃ নামক হজ কাফেলা প্রতিষ্ঠা করি। ঊপরন্ত সুদীর্ঘ দেড় যুগ ধরে এ খ্যাতিমান ও ঐতিহ্যবাহী হজ কাফেলার সাথে জড়িত থেকে আমরা এদেশীয় সম্মানিত হাজী সাহেবানদের হজব্রত পালন সংক্রান্ত যাবতীয় সেবা কার্যক্রম আঞ্জাম দিযে আসছি। মোহতারাম হাজীদের মানসম্মত সেবা কার্যক্রমে ইতিবাচক অবদান রাখায় এ কাফেলা ইতোমধ্যেই একটি আদর্শ কাফেলা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রসঙ্গত: উল্লেখ করা যেতে পারে, এদেশে এতদসংক্রান্ত অসংখ্য কাফেলা বিরাজমান থাকলেও অনেক কাফেলা সম্মানিত হাজীদের শতভাগ চাহিদা পূরণে মোটেও সক্ষম নয়। কেননা অবার্ঞ্চিত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক কমমূল্যে চুক্তিবদ্ধ হওয়ার কারণে বহুলাংশে বিড়ম্বনা ও প্রতারনার শিকার হয়ে থাকেন সম্মানিত হাজী সাহেবানরা। ফলে এধরনের কতিপয় কাফেলার অশুভ মনোবৃত্তি অপরাপর স্বনামধন্য কাফেলাদেরও প্রশ্নবিদ্ধ করে তোলে। তাই বুঝে-শুনে ,ভেবে-চিন্তে নিস্কলুষ অভিজ্ঞতা সম্পন্ন হজ কাফেলা বেচে নেয়া আবশ্যক বলে মনে করি। এক্ষেত্রে অধিকতর অভিজ্ঞ, ত্রুটিমুক্ত ও নিখুঁত একটি কাফেলা হিসেবে ”আল মাবরুর হজ কাফেলা”সর্বশীর্ষে ইনশাআল্লাহ। তাই টেনশনমুক্ত ভাবে নিস্কণ্টক হজব্রত পালনে অত্র কাফেলার নিরবচ্ছিন্ন সেবা গ্রহন করতে পারেন নির্দ্বধায়।
Copyright© Al Mabrur Hajj KafelaAll right reserved. Created by E-Vision Software Ltd